স্ত্রী হত্যা
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন
ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর বিষাক্ত ‘গুল’ খাইয়ে হত্যার দায়ে মো. জিল্লুর মোল্যাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, জিডি করতে গিয়ে ধরা স্বামী
নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর মরদেহ কবরস্থানে মাটিচাপা দেওয়ার রোমহর্ষক ঘটনা ঘটেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর নাটকীয়ভাবে থানায় নিখোঁজের জিডি করতে গিয়ে পুলিশের সন্দেহের মুখে পড়ে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত স্বামী শরীফ মিয়া।
লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ
নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে সুরাইয়া খানম জোনাকি (৩২) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। নৃশংস এই হত্যাকাণ্ডের পর ঘাতক স্বামী জসিম শেখ নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। রবিবার (২ আগস্ট) উপজেলার করফা গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।
নরসিংদীতে স্ত্রীকে গলা টিপে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নরসিংদীতে যৌতুকের দাবিতে সুমি আক্তার নামের এক প্রবাসফেরত স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী নূর আলম রূপাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে খুন: স্বামীর আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে ঘাতক স্বামী মনোজিত সরকারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা আদায়ের পর ভুক্তভোগী পরিবার পাবে। সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যা করে মরদেহ খাটে রেখে পালানো স্বামী গ্রেপ্তার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আছমা আক্তার নামের এক গৃহবধূকে হত্যার পর মরদেহ খাটে ফেলে রেখে সন্তান নিয়ে পালিয়ে যাওয়া ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পিবিআই। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জ থেকে ঘাতক মুহাসিন মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পারিবারিক কলহের জেরে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।